নিজস্ব সংবাদদাতা, মালদা:—দলের ঠিকাদার এবং জমির মাফিয়ারা ভরে গিয়েছে অভিযোগ তুলে দল ত্যাগ করে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন জমা করলেন তৃণমূলের বনভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র। তিনি আবার বেশ কয়েক বছর শাসক দলের অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। তৃণমূলের এই প্রথম সারির নেতার দলত্যাগ করে কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করাতে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে রাজনীতিতে। গত মঙ্গলবার গত মঙ্গলবার তিনি হরিশ্চন্দ্রপুর এক নং পঞ্চায়েত সমিতির 19 নম্বর আসন থেকে কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করেন। মনোনয়ন পেশার পরেই সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূলের বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগ্রে দেন। তিনি জানান তৃণমূল দলটা ঠিকাদার আর জমি মাফিয়াতে ভরে গিয়েছে। ঠিকাদারদের দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এলাকায় যারা জমি মাফিয়া বলে চিহ্নিত তারা দল চালাচ্ছে। তাই তিনি এই দুর্নীতি পরায়ণ তৃণমূল থেকে সরে এসেছেন। তাছাড়া তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার অনেক আগেই তিনি স্থির করেছিলেন এবছর তিনি কংগ্রেস থেকে পঞ্চায়েত ভোট লড়বেন। সেই মোতাবেক্তি নেই কংগ্রেসের যোগদান করেছেন এবং কংগ্রেসের সমর্থনে 19 নম্বর পঞ্চায়েত সমিতির আসন থেকেই তিনি এবার লড়াই করছেন। তৃণমূল থেকে টিকিট পেলেও তিনি সেই টিকিট নেবেন না।
প্রসঙ্গত গত 2018 সালের নির্বাচনে আদিত্য মিশ্র বিজেপির হয়ে জয়লাভ করেন। এরপরই তৃণমূলের পতাকা ধরে শাসক দলে যোগদান করেন এবং বন ও ভূমি কর্মদক্ষ পদে আশিন হন। পরবর্তীকালে তিনে তৃণমূলের অঞ্চল সভাপতি ও নির্বাচিত হয়েছিলেন কিন্তু দলীয় কোন্ডলের ফলে তার সেই পদ চলে যায় ।
দল ত্যাগ করে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন জমা করলেন তৃণমূলের বনভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র।












Leave a Reply