জনসংযোগ যাত্রা শুরু করলেন হরিশ্চন্দ্রপুর‌ ৯ নং জেলা পরিষদের কংগ্রেসের মনোনীত প্রার্থী জিয়াউল হক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  নমিনেশন পর্ব শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। শনিবার পীরের মাজারে চাদর‌ চড়িয়ে জিয়ারত ও প্রার্থনার মধ্য দিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা শুরু করলেন হরিশ্চন্দ্রপুর‌ ৯ নং জেলা পরিষদের কংগ্রেসের মনোনীত প্রার্থী জিয়াউল হক।জানা যায়,এদিন জিয়াউল হক বরুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর পীরের মাজারে‌ গিয়ে জিয়ারত ও প্রার্থনা করেন।এরপর বুথে বুথে গিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা করেন।ভোট প্রচারে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ৬ নং পঞ্চায়েত সমিতির কংগ্রেসের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান ও বিভিন্ন বুথের কংগ্রেসের মনোনীত প্রার্থীরা।
বরুই ও কুশিদা অঞ্চলের মাটি কংগ্রেসের মাটি।বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন বলে আশাবাদী জিয়াউল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *