পঞ্চায়েত নির্বাচনের আগে রক্তাক্ত মালদা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পঞ্চায়েত নির্বাচনের আগে রক্তাক্ত মালদা। খুন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রে প্রধানের স্বামী মোহাম্মদ মোস্তফা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তিনি। জানা যায় শনিবার দুপুরে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধানের স্মামী মোস্তফা সেখ। ঠিক সেই সময় টিকিট না পেয়ে তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়া বর্তমান কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মান্নান সামিউল, প্রধান আরিফ শেখের নেতৃত্বে বেশ কয়েকজন স্থানীয় কংগ্রেস নেতা স্থানীয় তৃণমূল পার্টি অফিসে কংগ্রেসের ফ্লাগ লাগায় সেই সময় মোস্তাফা শেখ বাধা দিতে গেলে তাকে ইট হাতুড়ি দিয়ে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। পিটিয়ে খুন করা হয় তাকে। খবর জানাজানি হতেই তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সুজাপুর স্ট্যান্ডে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি জানান এই ঘটনা দুঃখজনক। টিকিট না পেয়ে কংগ্রেসে গিয়ে গুন্ডারাজ শুরু করেছেন কয়েকজন। তারাই আজ মুস্তাফা সেখকে পিটিয়ে খুন করেছে। পুলিশ প্রশাসনকে বলবো দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় যাতে। তার পাশাপাশি আমরা নির্বাচন কমিশন কে লিখিত আকারে বিষয়টি জানাবো বলে জানান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *