সরাইটি কর অঞ্চলে দেওয়াল লিখন করলেন ব্লক সভানেত্রী কাকলি তা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যে ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। ইতিমধ্যেই শেষ হয়েছে নমিনেশন পর্ব। তারপরেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিকর অঞ্চলে দেওয়াল লিখন করলেন বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী কাকুলি তা। ক্যামেরার মুখোমুখি হয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী কাকলি তা বলেন, উৎসবের মেজাজে আমাদের নমিনেশন পর্ব হয়েছে। দেয়াল লিখনও চলছে উৎসবের মেজাজে। আমি নিজেও এই এলাকার পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছি। বর্ধমান এক নম্বর ব্লকের আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি তাই জয়ের পক্ষে আমরা একশ শতাংশ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *