নদিয়ার মাজদিয়ার রথ এবছর ৫০ বছরে অর্থাৎ সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার গোটা দেশজুড়ে পালন করা হলো রথযাত্রা উৎসব। সারা দেশের মতই নদিয়ার মাজদিয়াতেও ১৯৭৩ সালে স্থাপিত এই রথ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে নিয়ে আজও গেল মামার বাড়ি। নদিয়ার মাজদিয়ার রথ এবছর ৫০ বছরে অর্থাৎ সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করল। আর এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নতুনভাবে লোহার সামগ্রী দিয়ে তৈরি করা হলো রথের কাঠামো। প্রত্যেক বছরেই মাজদিয়ার রথযাত্রার উপলক্ষে ন’দিনের মেলা বসে, এ বছরও তাঁর ব্যতিক্রম হল না। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন রথযাত্রা উপলক্ষে মাজদিয়ায়। এছাড়াও সাত দিনব্যাপী কীর্তন, জগন্নাথ দেবের ৫৬ ভোগ ইত্যাদির ব্যবস্থা থাকে রথযাত্রা উপলক্ষে। এছাড়াও মাজদিয়া ইউনিয়ন বোর্ড প্রাঙ্গনে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখানেই জগন্নাথ দেব রথে করে গন্তব্য করার পর অবস্থান করেন। এবং সেখানেই ন’দিনব্যাপী পুজোর আয়োজন করা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে।

এই রথযাত্রার প্রধান পুরোহিত শম্ভু মৌলিক জানান, “এই রথ তৈরি করেছিলেন কতিপয় কিছু মানুষ, বর্তমানে সেটির সর্বজনীন আখ্যা পেয়েছে। সর্বসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় এ বছর লোহার নতুন রথ তৈরি করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *