কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে জেলা জুড়ে অশান্তির খবর লেগেই রয়েছে। সেই অশান্তির মুলে রয়েছে শাসকদল ও বিরোধী দল গুলো। কোথাও মার খাচ্ছে বিরোধীদল গুলো আবার কোথাও মার খাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে কুড়োল দিয়ে কোপানো অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে দিনহাটা ১ ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের জি আটিবাড়ি বুথে ।
অভিযোগ,তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা বর্মন সরকারের সমর্থনে প্রার্থীর স্বামী তথা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাশীষ বর্মন ও আরও কয়েজন প্রচার সেরে বাড়ি ফিরছিল সেই সময় পিছন থেকে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা দেবাশীষকে ভেবে তার সাথে থাকা বিনয় বর্মনকে কুড়োল দিয়ে গলায় কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে দলের কর্মী বিনয় বর্মন। প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহার এম. জে. এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। ওই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতীম রায়। এদিন সেখানে গিয়ে তিনি আহত কর্মীর পরিবারের সাথে কথা বলেন এবং তার চিকিৎসা কেমন চলছে তার খোঁজ খবর নেন তিনি।
পঞ্চায়েত প্রার্থীর স্বামী দেবাশিস বর্মন বলেন, গতকাল রাতে আমাদের বুথে ভোট প্রচার করে বাড়ি ফিরছিলাম। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাকে ভেবে আমার সহ কর্মী বিনয় বর্মন কে কুড়ুল দিয়ে গলায় কুপিয়েছে। সে বর্তমানে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’












Leave a Reply