রথযাত্রা উপলক্ষে বর্ধমান শহরে বারোয়ারি গুলিতে খুঁটি পুজো।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ শুভ রথযাত্রা। আজই বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়। সেই মমেই বর্ধমান শহরের বিভিন্ন বারোয়ারি গুলিতে খুঁটি পূজার আয়োজন করা হয়। কেশবগঞ্জ বারোয়ারি দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে ২০২৩ সালের খুঁটি পূজার আয়োজন করা হয়। এই খুঁটি পূজার আয়োজনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। কেশবগঞ্জ বারোয়ারারি এক সদস্য জানান, এই শুভদিনে খুঁটি পূজার মাধ্যমে আমরা দুর্গা উৎসবের সূচনা করলাম। আমাদের সভাপতি খোকন দাস আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। এবার আমাদের পুজো ৬১ তম বর্ষে পদার্পণ করল। এ বছরের আমাদের থিম দুই পৃথিবী। আমরা আশাবাদী যে আমাদের এই থিম মানুষ খুব ভালোভাবে স্বীকার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *