সবকটি আসন পেয়ে যশপুর পঞ্চায়েত দখল তৃণমূলের।

দুবরাজপুর সেখ ওলি মহম্মদঃ- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। গতকাল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের পর আজ যশপুর পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ২০ টি আসন বিশিষ্ট যশপুর গ্রাম পঞ্চায়েতে ২০ টিই আসন পেয়ে যশপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। যশপুর পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ৩ টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং ১৭টি আসনে প্রার্থী দেয় সিপিআইএম। কিন্তু আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিরোধীরা প্রত্যেকেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় যশপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো। শুধু তাই নয় যশপুর পঞ্চায়েতে ২টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হোন প্রার্থীরা। এই খবর চাউর হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আনন্দে মেতে উঠেন। তাই আজ দুবরাজপুর ব্লকের বাইরে যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি মিছিল করে আবির খেলায় মেতে ওঠেন। প্রত্যেক প্রার্থী ও কর্মীদের দলের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল খান, যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হক, সেখ জসিমউদ্দিন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *