উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিষয় নিয়ে হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিষয় নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সবটাই চক্রান্ত। পরিকল্পিত ভাবে ঘটনা ঘটানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজেপি নেতাদের নির্দেশে দেখে দেখে তৃণমূল নেতাদের বাড়ি অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী দল আসতেই পারে তবে রাজ্য সরকার বা রাজ্য পুলিশের কাছে বিষয়টি অবগতি করতে হয়। কিন্তু তা করা হয়নি।বিজেপি নেতাদের কথামতো দেখে দেখে তদন্ত করার প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *