স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুইদিনব্যাপী ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়,এই দিন বেলা দশটা নাগাদ যার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক,জ্ঞানাঞ্জন মন্ডল, সুশান্ত সিংহ,মনিকাঞ্চন রায় সহ একাধিক তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা, এদিন ফুটবল প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার শতাধিক দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *