দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে‌ স্মরণ‌ করে জলপাইগুড়ি‌ টাউন স্টেশনে পালন‌ করা‌ হল‌ তাঁর ১২৭ তম‌ জন্মদিন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে‌ স্মরণ‌ করে জলপাইগুড়ি‌ টাউন স্টেশনে পালন‌ করা‌ হল‌ তাঁর ১২৭ তম‌ জন্মদিন।
নেতাজি সংগ্রহ‌শালা ও জলপাইগুড়ি টাউন স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে নেতাজি‌র প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ‍্য নেতা গোবিন্দ রায় সহ বিভিন্ন নেতা‌রা। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের অন‍্যতম কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৩৯ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন সময়ে জলপাইগুড়ি‌তে আসেন। জলপাইগুড়ি টাউন স্টেশনের সঙ্গে জড়িয়ে‌ রয়েছে নেতাজির অনেক স্মৃতি। এজন্য এখানে ‌ গড়ে তোলা হয়েছে একটি ফটো গ্যালারি।‌ এদিন টাউন স্টেশনের‌ যাত্রী‌ সহ স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে পালন‌ করা‌ হয়‌ নেতাজির জন্মজয়ন্তী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *