
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের ভালুকা রোডে। গয়েশপুর পঞ্চায়েতের হিজুলী মুসলিম পাড়ার বাসিন্দা ৫৫ বছর বয়সি গোলাম কুদ্দুস শেখ আর পাঁচটা সাধারণ দিনের মতোই গতকাল সন্ধ্যায় নিজস্ব ট্রাক্টার নিজে চালিয়ে জমির ফসল কুমড়ো নিয়ে ভালুকা বটতলায় বিক্রি করে ফিরছিলেন বাড়ির দিকে।
ফেরার সময় ভালুকা রোডে শগুনা সেন পাড়ায় একটি লরি তাকে চেপে দেয় এবং মুখোমুখি সংঘর্ষ এড়াতে ট্রাক্টর টি গভীর খাদে উল্টে যায়, গুরুতর আহত হয় সে এরপর বাগআঁচড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার । দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ঘাতক ওই লরিটি পলাতক হয়ে যায় । সিসি ক্যামেরা না থাকার কারণে ওই ঘাতক লরিটির বিবরণ জানা সম্ভব হয়নি। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তার মৃত্যুতে ভেঙে পড়ে গোটা পরিবার, বৃহস্পতিবার ব্যক্তির মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য রানাঘাট পুলিশমার্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর সময় থানাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।












Leave a Reply