বারুইপুর পশ্চিম মন্ডল ২; চন্দন পুকুর থেকে কল্যাণপুর পর্যন্ত জনসংযোগ যাত্রায় ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়।

যাদবপুর-বারুইপুর, নিজস্ব সংবাদদাতা:- তীব্র দাবদাহের মধ্যেও দফায় দফায় নির্বাচনী ভোট প্রচারে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে বিরামহীন ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর স্নেহ ধন্য বহুমুখী প্রতিভাধর গুণী এই মানুষটি। পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে মানুষের হৃদয়ে। প্রতিদিনের মতন এদিনও বারুইপুর পশ্চিম মন্ডল ২, চন্দন পুকুর থেকে কল্যাণপুর পর্যন্ত শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে জনসংযোগ যাত্রায় অংশ গ্রহণ করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের স্নেহধন্য ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলীয় কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী মানুষজন।

তিনি জানানা, প্রতিদিনই মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, এ যেন মনে হচ্ছে মানুষ বলছে পদ্ম ফুলের পাশে আছি, মোদিজীর পাশে আছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের মুখেমুখে একটাই কথা আমরা পদ্ম ফুলের পাশে আছি, প্রধানমন্ত্রীর পাশে আছি। এখানেই পরিষ্কার মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে লোকসভা নির্বাচনে গত নির্বাচনের তুলনায় আরো বেশি সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করব।

রবিবার দুপুরে চন্দন পুকুর থেকে কল্যাণপুর পর্যন্ত শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে জনসংযোগ যাত্রায় অংশ গ্রহণ করে বিভিন্ন জায়গায় ভোট প্রচার করতে এসে এমনটাই মন্তব্য করলেন ডঃ গঙ্গোপাধ্যায়।