ফালাকাটা ব্লকে ঘোরাঘুরি করছিল হরিণ, বন দপ্তরের উদ্যোগে নিরাপদে জঙ্গলে প্রত্যাবর্তন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- লোকালয় থেকে হরিণ উদ্ধার হল। সোমবার ফালাকাটা ব্লকের নবনগর এলাকায় ঢুকে পরেছিল একটি হরিণ। এদিন সেই হরিণটিকে ঘুরে ফেরা করতে দেখতে পান বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রাই বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে এলাকায় এসে স্থানীয়দের সহযোগিতায় ওই হরিণটি উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। তারপর ওই হরিণটিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গিয়ে, এলাকার মানুষ সবরকমভাবে সহযোগিতা করেছেন। তাঁরাই এলাকায় হরিণ ঢোকার খবর দেন। এটি একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী বার্কিং ডিয়ার। সুস্থ ছিল হরিণটি। সঙ্গে সঙ্গে উদ্বার করে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গলেই সেটিকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *