বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-১৬ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হলো। এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ব্রীজ কালী মন্দির এলাকা থেকে এই শীতবস্ত্র বিতরন করা হলো।

বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরীর উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রাজনারায়ণ সাহা চৌধুরীর সভাপতিত্বে ওই ওয়ার্ডের কর্মকর্তা ও সাংবাদিকদের পাশাপাশি ওয়ার্ডের মানুষজনের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হলো।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *