কোলাঘাট বাসির কাছে এবার সুখবর,পড়াশোনার মান আরো বৃদ্ধি করতে কোলা ১নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পড়াশোনার মান আরো বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। এতেই খুশি হয়েছে এলাকার সাধারণ মানুষ। বৃহস্পতিবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, জানা গিয়েছে আগামী দিনেও যেইসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিকাঠামো নষ্ট হওয়ার মুখে সেগুলোকেও আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সারাইয়ের কাজ চলবে বলে গ্রাম পঞ্চায়েত সূত্র জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *