
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতা গামী একটি প্রাইভেট গাড়ি দ্রুতগতিতে টটোর পিছনে ধাক্কা মারায় ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক, তড়িঘড়ি তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসক, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার সিদ্ধা এলাকায়। সূত্রে জানা গিয়েছে ওই মৃত টোটো চালকের নাম শেখ শাজাদাঁত, স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় আরো জানা যায় সোমবার ভোর নাগাদ এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই পাঁশকুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।












Leave a Reply