
মালদা, নিজস্ব সংবাদদাতা :- শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য থাকায় আক্রোশ ছিলই। আর সেই আক্রোশে সামান্য বাঁশ কাটা নিয়ে গন্ডগোলের জেরে তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং তার শ্বাশুড়ীকে মারধর করার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া দুই নম্বর ব্লকের পুখুরিয়া থানার শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত প্রাক্তন তৃণমূল সদস্যা, নূর সেবা খাতুন এবং তার শাশুড়ি সাহেদা বেওয়া বর্তমানে চিকিৎসাধীন। আক্রান্ত তৃণমূল সদস্যার অভিযোগ, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত তিনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। শাসক দলের সদস্যা হওয়ায় এই নিয়ে এলাকার সিপিএম আশ্রিত দুষ্কৃতিদের একটা আক্রোশ ছিল তার উপরে। আর সেই আক্রোশের জেরে আজ তার শাশুড়ি যখন জমিতে বাঁশ কাটার প্রতিবাদ করেছিল তখন তারা তার শ্বাশুড়ী এবং তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply