শালতোড়ায় ঘরে ঘরে প্রচারে তৃণমূল প্রার্থী উত্তম বাউরী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শালতোড়া বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
রবিবার ২৪৭ শালতোড়া বিধানসভার রামচন্দ্রপুর অঞ্চলে ঘরে ঘরে গিয়ে প্রচারে অংশ নেন তৃণমূল প্রার্থী উত্তম বাউরী।
এদিন তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতির বদলে ইতিমধ্যেই হওয়া কাজের হিসেব তুলে ধরেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের মধ্যে প্রার্থীর প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। প্রবীণ থেকে যুবক-যুবতী—সব শ্রেণির মানুষই এই প্রচারে অংশগ্রহণ করেন।
তৃণমূল শিবিরের দাবি, মানুষের এই সমর্থনই আগামী দিনে জয়ের ইঙ্গিত দিচ্ছে এবং এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *