
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকাল সকাল চা বাগান এলাকায় প্রচারে নেমে পড়লেন ভারতীয় জনতা পার্টি-র কালচিনি বিধানসভার প্রার্থী বিশাল লামা।
বুধবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাঁতালি চা বাগানের আউট ডিভিশনে পৌঁছে যান তিনি। সেখানে বাগানের শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি শ্রমিকদের মধ্যে নিজের নির্বাচনী প্রচারও চালান।
এরপর তিনি আটিয়াবাড়ি চা বাগান এলাকাতেও যান এবং সেখানেও শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করেন।
বিজেপি প্রার্থীর এই কর্মসূচিকে ঘিরে চা বাগান এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। স্থানীয় শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে সমর্থন বাড়ানোর লক্ষ্যেই এই প্রচার বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply