জটেশ্বরে বামফ্রন্টের মিছিল, সভায় বিজেপি-তৃণমূলকে নিশানা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমল কিশোর রায়-এর সমর্থনে বুধবার জটেশ্বরে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী সমাবেশ।
সমাবেশের আগে জটেশ্বরের রাজপথ জুড়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য মিছিল। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ পর্যন্ত গরুহাটি ময়দানে পৌঁছায়, যেখানে মূল সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস-এর তীব্র সমালোচনা করেন।
এদিন সভামঞ্চে জেলা ও ব্লক স্তরের একাধিক বাম নেতৃত্বও উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে, ফালাকাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের এই কর্মসূচি নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *