
কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ১১ই এপ্রিল কুশমন্ডির খাগড়াকুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘পরিবর্তন সংকল্প সভা’। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সভাকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে কুশমন্ডিতে পৌঁছন সুকান্ত মজুমদার। তিনি স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং সভাস্থলের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
সুকান্ত মজুমদার জানান, এই সভায় জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা আসনেই এবার বিজেপি জয়লাভ করবে।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে কুশমন্ডিতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।












Leave a Reply