
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটোয়া বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Rabindranath Chatterjee। সোমবার বিকেলে কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের কুয়ারা গ্রামে কর্মীসভা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী, পলসোনা অঞ্চলের সভাপতি বিরবল মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন হুডখোলা গাড়িতে করে কুয়ারা গ্রামের বিভিন্ন পাড়ায় ঘুরে প্রচার করেন Rabindranath Chatterjee। প্রার্থীর সঙ্গে প্রায় দুই হাজার কর্মী-সমর্থক পা মিলিয়ে এই মিছিলে অংশ নেন, যা এলাকায় চোখে পড়ার মতো জনসমাগম তৈরি করে।
সভা থেকে তৃণমূল নেতৃত্বরা দাবি করেন, পলসোনা অঞ্চলের কুয়ারা গ্রাম থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জী।












Leave a Reply