
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:— ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ল পূর্ব বর্ধমানে। বিজেপির অভিযোগ, পতাকা লাগাতে গিয়ে তাদের এক কর্মীকে মারধর করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। এই ঘটনার প্রতিবাদে সোমবার বুলবুলিতলা ফাঁড়ির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতান পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামের বিজেপি বুথ সভাপতি অশোক বাগ পতাকা লাগাতে বের হলে কিছু দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। তিনি কোনওরকমে বাড়িতে ঢুকে প্রাণে রক্ষা পান বলে দাবি।
এরপর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Pranakrishna Tapadar-এর নেতৃত্বে বুলবুলিতলা ফাঁড়িতে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রথমে বিক্ষোভ এবং পরে পথ অবরোধ করা হয়।
Pranakrishna Tapadar বলেন, “আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং মারধর করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না হলে আবারও আন্দোলনে নামব।”
তবে এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Leave a Reply