দুই পা হারিয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন মিদুল, পাশে দাঁড়ালেন সমাজসেবী বাবলু রহমান। 

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— জীবনের নির্মম পরিহাস যেন থমকে দিয়েছে মিদুল দাসের পথচলা। ২০২২ সালের এক মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে হারাতে হয় তাঁর দুই পা। সেই থেকে প্রতিটি দিনই তাঁর কাছে এক কঠিন সংগ্রাম। দুই হাতের ওপর ভর করে, যন্ত্রণা সঙ্গী করেই এগিয়ে চলেছে তাঁর জীবন।
ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর গ্রামের বাসিন্দা মিদুলের পরিবারে রয়েছেন শুধু তাঁর বৃদ্ধ মা। সংসারের সমস্ত দায়িত্ব এখন তাঁর মায়ের কাঁধে। অন্যের বাড়িতে কাজ করে সামান্য আয়ে কোনওরকমে দিন কাটছে তাঁদের। অনেক সময় দু’বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়ে।
এই দুঃখজনক পরিস্থিতির কথা জানতে পেরে আর চুপ করে থাকতে পারেননি স্থানীয় সমাজসেবী Bablu Rahman। মানবিকতার টানে মঙ্গলবার দুপুরে তিনি ছুটে যান মিদুলের বাড়িতে।
আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে তিনি তাঁদের হাতে তুলে দেন নতুন বস্ত্র এবং সামান্য আর্থিক সহায়তা। অপ্রত্যাশিত এই সাহায্যে আবেগাপ্লুত হয়ে পড়েন মিদুল ও তাঁর মা।
Bablu Rahman জানান, “শুধু এইটুকুতেই নয়, আগামী দিনেও তাঁদের পাশে থাকার চেষ্টা করব।”
মানবিকতার এই ছোট্ট উদ্যোগ আবারও মনে করিয়ে দেয়—সমাজে এখনও সহমর্মিতা বেঁচে আছে। আর সেই মানবিক হাতই পারে অন্ধকার জীবনে আলো দেখাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *