
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচনী প্রচারে গতি বাড়াতে ফালাকাটা শহরজুড়ে পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে টাউন ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী। তিনি পথচলতি মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
এদিন ফুটপাতের ব্যবসায়ী, যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গেও কথা বলেন সুভাষচন্দ্র রায়। তাঁদের মতামত শোনার পাশাপাশি আসন্ন নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান।
এই পদযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায় এবং তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে।












Leave a Reply