কুমারগঞ্জে রাজনাথ সিংয়ের বিশাল র‍্যালি।

কুমারগঞ্জ, দক্ষিণদিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে নির্বাচনী প্রচারে এসে শক্তি প্রদর্শন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী Rajnath Singh। কুমারগঞ্জ ব্লকের বরাহার নাককাটি মোড় থেকে কুমারগঞ্জ পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ জুড়ে বিশাল রেলির আয়োজন করা হয়।
এই রেলিকে ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। রাস্তার দু’পাশে ভিড় জমায় সাধারণ মানুষও। অনেকেই শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রীকে এক নজর দেখার আশায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিলেন।
রেলি চলাকালীন সর্বত্রই শ্লোগান, পতাকা ও ব্যানারে মুখর হয়ে ওঠে এলাকা। দলীয় কর্মীদের উপস্থিতি এবং সাধারণ মানুষের ভিড় এই রেলিকে কার্যত জনসমুদ্রে পরিণত করে। নির্বাচনের আগে এই ধরনের শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
স্থানীয় নেতৃত্বের মতে, এই রেলি কুমারগঞ্জ বিধানসভা এলাকায় দলের অবস্থানকে আরও মজবুত করবে এবং আগামী নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *