
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে প্রথমে বাঁধ রোডে জেলা বিজেপির সদর কার্যালয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসার পর তাকে স্বাগত জানান ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু এবং দুই সাংগঠনিক জেলার সভাপতি। প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর কার্যালয়ে গিয়ে নেতৃত্ব দলের সঙ্গে সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত বৈঠক করেন। তারপরেই বেরিয়ে চলে যান প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। রাস্তার দুই ধারে শুভেন্দু অধিকারী কে একবার দেখার জন্য মানুষের উৎসাহ এবং আবেগ ছিল চোখে পড়ার মত। পরবর্তীতে প্রশাসনিক বৈঠক থেকে গৌড়বঙ্গের চার জেলাকে নিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই দিকেই তাকিয়ে সকলে।












Leave a Reply