
মালদহ, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহ প্রশাসনিক বৈঠক করতে এসে মালদহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সমস্ত বিধায়ক এবং সাংসদদের মালদা কলেজ অডিটোরিয়ামে ডাকা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ভরতপুরের বিধায়ক হুমায়ূণ কবির, চোপরার বিধায়ক হামিদূর রহমান, রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান, ইসলামপুরের কানাইলাল আগরওয়ালা, ইটাহারের বিধায়ক মুসারাফ হোসেন,হরিরামপুরের বিধায়ক বিপ্লপ মৈত্র কালিয়াচকের বিধায়ক সাবিনা ইয়াসমিন,ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান,সহ বিরোধী দলের উল্লেখযোগ্য বিধায়ক সাংসদেরা আজকে উপস্থিত ছিলেন । প্রশাসনিক বৈঠকে চার জেলার প্রায় ৪৯ জন বিধায়ক দুই সাংসদ উপস্থিত ছিলেন। প্রশাসনিক বৈঠকে আলোচনার মধ্যে উল্লেখ করা হয়েছে চাঁচলের পৌরসভা, উত্তরবঙ্গের এইমস্ হসপিটাল,মালদহ মুর্শিদাবাদের বন্যা ও ভাঙ্গন এবং চার জেলার সীমান্তে এখন পর্যন্ত কত জমি বিএসএফ কে হস্তান্তর করা হয়েছে সেই বিসয়ে আলোচনা হয়। মালদহ মেডিকেল কলেজে হার্ট কেয়ার ইউনিট,মালদহ বিমান বন্দরের বিকল্প জমি, কালিয়াচকে দমকল কেন্দ্র, মুর্শিদাবাদের জঙ্গীপুরে বিড়ি শ্রমিকদের জন্যে বন্ধ হয়ে থাকা হসপিটালের আধুনিকীকরণ সহ বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।












Leave a Reply