
পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলে শুকনো কাঠ এবং ছাতু কুড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ধীরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত শিরোমনিপুর জঙ্গলে পড়ে থাকা অবস্থায় ওই মহিলার দেহটি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম ঝুমা রায়, বয়স আনুমানিক ৪৩ বছর। বাড়ি গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গার শিরোমনিপুর গ্রামে। সূত্রে আরো জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি বাড়ি থেকে স্থানীয় জঙ্গলে শুকনো কাঠ ও ছাতু কুড়াতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা নেমে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি।পরিবারের লোকজন ও গ্রামবাসীরা চিন্তিত হয়ে গতকাল রাত থেকেই জঙ্গলের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজখুঁজি শুরু করেন। এরপর আজ অর্থাৎ বুধবার সকালে আবারও তল্লাশি চালানোর সময় জঙ্গলের ভেতরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি, ঝুমা দেবী কানে কিছুটা কম শুনতেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।












Leave a Reply