মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা, ফালাকাটায় বিদ্যালয়ে সচেতনতা প্রচার প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নিজস্ব প্রতিবেদক: বুধবার মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সচেতনতার প্রচার করলো ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষে সংস্থার পক্ষ থেকে ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করার পাশাপাশি ‘নুতন জীবন’ শীর্ষক নাটকের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার সম্পর্কে তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জটেশ্বর ফাঁড়ির এস.আই. সন্তোষ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকাশ ভগত ও প্রয়াসের সভাপতি শুভজিৎ সাহা। । উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ থেকে মাদকের অপব্যবহার দূর করতে প্রশাসনের উদ্যোগ ও জনসচেতনতার গুরুত্বও তুলে ধরেন। কর্মসূচি প্রসঙ্গে প্রয়াসের সভাপতি শুভজিৎ সাহা বলেন, বর্তমান সময়ে যুব সমাজের একাংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের বিষয়। এই প্রবণতা রুখতে বিভিন্ন জায়গায় ও বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রচারের মাধ্যমে একটি সুস্থ,নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *