
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনীর রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনার কিনারা করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করল চুরি যাওয়া বেশকিছু সোনার অলঙ্কার। সেই সঙ্গে চুরির ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করল এক যুবককে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনীর বাসীন্দা, পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালার রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা সহ বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওইদিনই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে হয়। অভিযোগ পেয়ে যথেষ্টই তৎপরতার সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সেই তদন্তে এদিন সাফল্য মেলে। পুলিশ চুরি যাওয়া বেশকিছু সোনা, চাঁদির অলঙ্কার উদ্ধার করে। সেই সঙ্গে পুরাতন মালদার কাজিদ্বারা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে বলে খুবর।












Leave a Reply