স্বনির্ভরতার কাণ্ডারী আইপিএস পাপিয়া সুলতানা শুরু হচ্ছে স্ব-রোজগার প্রকল্প।

নিজস্ব সংবদদাতা, পশ্চিম মেদিনীপুর :- জেলার নারী সমাজকে স্বাবলম্বী করতে এক যুগান্তকারী ও মাস্টারস্ট্রোক পদক্ষেপ নিলেন পশ্চিম মেদিনীপুরের দূরদর্শী ও কর্তব্যপরায়ণ জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। রাজ্য সরকারের সহযোগিতায় জেলায় চালু হচ্ছে এক অনন্য স্ব-রোজগার প্রকল্প।

প্রশাসনের এই সিংঘম নেত্রীর ক্লান্তিহীন প্রচেষ্টায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন নামী কর্পোরেট ও বেসরকারি সংস্থার সাথে ফলপ্রসূ চুক্তি সম্পন্ন হয়েছে, যারা সরাসরি জেলার যোগ্য নারীদের কর্মসংস্থান দেবে। ডাইনামিক ও জনমুখী পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, প্রথম পর্যায়ে ১ হাজার জন মহিলাকে বেছে নিয়ে আগামী আগস্ট মাসেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

এই ঐতিহাসিক প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর বা তার বেশি এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের এই রূপকার পুলিশ সুপারের এমন দূরপ্রসারী ও জনকল্যাণমূলক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সমগ্র জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *