চন্দ্রকোনারোড বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ উৎসব এবং পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে সহ বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রী বৃন্দ। এই দিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিমান মাহাতো বাল্যবিবাহ এবং নারী শিক্ষা নিয়ে সচেতন করা হয় ছাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *