ফের অশান্তির পুনরাবৃত্তি, ভেঙে জ্বালিয়ে দেওয়া হলো সিপিআইএমের কার্যালয় অফিস,অভিযোগের তীর বিজেপির দিকে,উত্তেজনা চন্দ্রকোনারোডে ।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- ফের অশান্তির পুনরাবৃত্তি, এবার ভেঙে গুরিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সিপিআইএমের দলীয় কার্যালয় অফিস। এক্ষেত্রে ও অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। সিপিআইএমের অভিযোগ সোমবার বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে মিছিল ও পথসভার আয়োজন করেছিল সিপিআইএম। সেই মিছিলে হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পাল্টা অশান্তির পুনরাবৃত্তির অভিযোগ তুলেছিল বিজেপি। সেই ঘটনার ঘন্টা কয়েকের মধ্যে ভেঙে গুঁড়িয়ে এবং জ্বালিয়ে দেওয়া হলো দলীয় কার্যালয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই বিষয় নিয়ে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌঁড়ি জানিয়েছেন, এলাকায় রাজনৈতিক উত্তপ্ত বাড়াতে নিজেরাই এই এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে কোন রকম ভাবে বিজেপি জড়িত নয়, অন্যদিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছেন বোকামো কাজ করেছে বিজেপি, সিপিআইএম কার্যালয়ের নাক জ্বালিয়ে ED ,CBI অফিস জ্বালালে সারদা নারদা কাণ্ডে শুভেন্দু অনেক গুলি ফাইল জ্বলে যেতো, ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *