
শীতকাল এসে গেছে মধুলিকা,
বুড়ো বটগাছ তলায় আর সান্ধ্য আসর বসে না ,
মেঘলা আকাশে ঢেকে গেছে সূর্যের মুখ,সুখের
বাতাসে ভেসে চলে অসুখ ; বয়ে চলে বিরহ বেদনা।
শীতকাল এসে গেছে,তুমি আর এলে না দেখতে…
জানি না অশুভ বাতাস কানে কানে কি বলে গেছে,
আমার জানালার পাশে বকুল গাছের পাতাগুলো শুকায়নি,হলুদ গাঁদা ফুলও ম্রিয়মাণ তার বাগানে।
আশ্বিন শেষ হতে কয়েকদিন বাকি, কার্তিক মাস
এলো বলো, একটি গুমোট অস্থিরতা বিরাজ করছে,
টিউলিপ ফেস্টিভ্যালে কানাডা যাওয়ার কথা ছিল,
ফেয়ারমন্ট শ্যাটো লেকে বসে উত্তরণের কথা ছিল।
লুইস হোটেলের পাশে দেখার কথা ছিল অসাধারণ সব বরফের ভাস্কর্যের,যা শীতকালেই তৈরি হয়..
তুমি তো আর এলে না,দেখাও করলে না,কি অদ্ভুত
সমাজে!কে দেখে কি ভাববে,বলবে-এ ব্যথা তোমার।
সময় এবং সময়ের নির্মমতা অথবা কষাঘাতে
আমরা জর্জরিত,আর আমি ঘুমাবো না,৩মাস
ঘুমাবো না; ঘুম কেড়ে নেয় সব,নব্য পথিকেরা
বাগানে এসে ভাব পাতায়,হুট করে ছিঁড়ে নেই ফুল।
তুমি ভালো থেকো অবিরাম, তোমার ইচ্ছার বাগানে ফুটুক প্রতিষ্ঠার ফুল,সরল ,সতেজ তোমার স্নিগ্ধ মনে কে বা কারা উত্তরণের বিজ্ঞাপন সেঁটে গেছে,
নদী ভিন্ন খাতে বইলেও তুমি ভালো থেকো শ্বাশ্বত ।
আমি আর ঘুমাবো নো ৩ মাস,এবার থেকে পাহারা
দেব,তোমার অবিনশ্বর আত্মায় অদৃশ্য ঢুকে যাবো,
থাইপুসাম ও পোঙ্গল পুজো আর ২মাস বাকি;
দুধের পাত্র মাথা থেকে নামিয়ে স্নানে পরিশুদ্ধ হব।
——












Leave a Reply