শ্যামাপুজো ও দীপাবলি উপলক্ষে সাথী সংঘের উদ্যোগে নরনারায়ণ সেবা, প্রসাদ গ্রহণে ভিড় আমলাগোড়ায়।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া স্টোরপাড়া এলাকায় শ্যামাপুজো ও দীপাবলি উৎসব উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করল সাথী সংঘ। বৃহস্পতিবার এই আয়োজনকে ঘিরে এলাকায় দেখা যায় উৎসবের আবহ। অসংখ্য মানুষ উপস্থিত হয়ে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুপ্রিম লোধা। তিনি নিজে উপস্থিত থেকে আগত মানুষের হাতে প্রসাদ বিতরণ করেন। পাশাপাশি সাথী সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। সুপ্রিম লোধা জানান, এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বৃহত্তর আকারে আয়োজন করার জন্য তাঁর পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। সেই সঙ্গে আয়োজক সংস্থাকেও আরও ভালোভাবে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ধর্মীয় উৎসবের আনন্দের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তাই যেন তুলে ধরল সাথী সংঘের এই নরনারায়ণ সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *