ফালাকাটায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আধিকারিক, খতিয়ে দেখলেন শিশুদের পঠনপাঠন ও খাবারের গুণমান।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : -অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আধিকারিক, খতিয়ে দেখলেন পরিষেবা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠনপাঠন, শিশুদের উপস্থিতি ও খাবারের গুণমান খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন ফালাকাটা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক আখেরুল রহমান। ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের ৯৩ নম্বর বল্লভ দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। শিশুদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনা এবং পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিক। পাশাপাশি, কেন্দ্রগুলিতে রান্নার কাজে ব্যবহৃত কাঠের পরিবর্তে গ্যাস ব্যবহারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আখেরুল রহমান বলেন, ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই ধারাবাহিক ভাবে পরিদর্শন চলছে। কেন্দ্রগুলির সমস্যা ও অভাব-অভিযোগ শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *