এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনারোডে, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের দুর্লভগঞ্জ এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর নাম শবনম খাতুন, বয়স আনুমানিক ২৯ বছর, সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দিয়ে ওই যুবতীকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শনিবার সেই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *