২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে মিছিল ও প্রস্তুতি সভা।

আবদুল হাই, বাঁকুড়াঃ আর কয়েক দিন পরেই ২১ শে জুলাই।সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছেন। সাথে সাথে রাজ্যের জেলায় জেলায় চলছে জোরকদমে ২১ শে জুলাই এর প্রচার মিছিল। সেইমত শুক্রবার
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোল অঞ্চলের বিড়াশিমূল গ্ৰামে ২১ শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, রবিউল হোসেন, কুন্তল মন্ডল মোল্লা নাসের আলি আতাউল হক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *