কান্দির সালারে ১৫ টি তাজা বোমা উদ্ধার ঘুরে চাঞ্চল্য।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রাতে উদ্ধার হয় ১৫টি তাজা বোমা। মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া থেকে উদ্ধার হয় এই বোমাগুলি। বোমাগুলি উদ্ধার হওয়ার পর শনিবার সকালে সালার ক্যানেল পাড়ে নিস্ক্রিয় করল জেলা বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ডের সদস্যরা। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ উজুনিয়ে গ্রামের চামড়াই পুকুর পাড় থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। তবে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষও আতঙ্কিত।
পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধার যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বার বার বোমা উদ্ধার কে কেন্দ্র প্রশ্ন উঠতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *