দালাল চক্রের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম পেপার মিল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে, ঝাড়গ্রামে বলেন সাংসদ দোলা সেন।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- শনিবার ঝাড়গ্রাম ইউনি গ্লোবাল পেপার মিলের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্মেলনের আয়োজন করা হয় ঝাড়গ্রাম ডিএম হলে। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সর্বভারতীয় সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন ,রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা গৌরাঙ্গপ্রধান, রিংকা মুখার্জী সহ আরো অনেকে। শ্রমিক সমাবেশে সাংসদ দোলা সেন বলেন দালাল চক্রের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম ইউনি গ্লোবাল মিল্ক পেপার মিল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে। যখন তখন কোন কারণ না দেখে শ্রমিকদের ছাটাই করে দিচ্ছে। যা অত্যন্ত দুঃখনীয় ঘটনা । তিনি বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যেমন জানাবেন, তেমনি জানাবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকশিকে। সেই সঙ্গে তিনি বলেন যেহেতু ঝাড়গ্রামের মধ্যে পেপার মিলটি রয়েছে। তাই ঝাড়গ্রামের জেলা শাসকের সাথে দেখা করে তিনি সমস্ত বিষয়টি জানাবেন। শ্রমিক স্বার্থ বিরোধী কোনো কাজ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন মেনে নেবে না। শ্রমিকদের পাশে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন রয়েছে, আগামী দিনেও থাকবে। কোনো কারণ ছাড়াই শ্রমিকদের উপর অত্যাচার চালানো বন্ধ করতে হবে। কার ইন্ধনে ওই পেপার মিল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি শ্রমিকদের বলেন আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে দল ও সংগঠন রয়েছে, রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে আগামী দিনে ওই পেপার মিল কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের কোন রকম গন্ডগোল না হয় সেই বিষয়টি তিনি দেখবেন বলে জানান। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন ।এছাড়াও তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার রেল বিক্রি করে দিচ্ছে, বীমা বিক্রি করে দিচ্ছে ,ব্যাংক বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে দেশটাকে কেউ বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশের মানুষ শেষ কথা বলবে । ক্ষমতার দম্ভ বেশিদিন টিকে না। কারণ মানুষ ই শেষ কথা বলে। রাজনৈতিকভাবে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যেভাবে কেন্দ্রের বিজেপি নেতারা বাংলা কে হেয় করার চেষ্টা করছে তা আগামী দিনে মানুষ মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *