ধারালো অস্ত্র নিয়ে এক মহিলার ঘরে ঢোকার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ধারালো অস্ত্র নিয়ে এক মহিলার ঘরে ঢোকার অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আশিস দত্ত। তার বাড়ি হরিহরপাড়া গোবিন্দপুর গ্রামে। গভীর রাত্রে তিনি এক মহিলার ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ। ওই তরুণীর চিৎকারে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে পড়েন। ততক্ষণে জড়ো হন প্রতিবেশীরা। তারাই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর ওই যুবকের বাড়ি পাশের গ্রামে। কি কারনে যুবক অত রাত্রে বাড়ি থেকে এক কিমি দূরে ওই তরুনীর বাড়িতে তিনি কি উদ্দেশ্যে ঢুকেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *