বাজ পড়ে মৃত্যু হলো এক চাষীর।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাজ পড়ে মৃত্যু হলো এক চাষীর। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষীপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই চাষীর নাম ধননজয় মন্ডল (৫০)। এদিন দুপুরে এলাকায় পাটের জমিতে কাজ করার সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ বৃষ্টি হয়। তাতেই বাজ পড়ে জখম হন ওই চাষী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *