আবারও আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছাড়ালো ময়নাগড়ের রাস মেলা জুড়ে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছাড়ালো ময়নাগড়ের রাস মেলা জুড়ে। গত ৯ই নভেম্বর ভোরে শ্যামসুন্দর জীউ নৌকা যাত্রার সময় ভয়াবহ আগুন লেগেছিল। এক সপ্তাহ হতে না হতেই আবারও আগুন লাগল ময়নাগড়ের রাস মেলায়। মেলা ভর্তি জনমানুষের মধ্যে আবারও আতঙ্ক ছাড়ালো। যদিও বড়ো দুর্ঘটনা ঘটার আগেই মেলা কমিটি এবং স্থানীয় দোকানদারদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পৌছায়। সূত্রে খবর, মেলার মধ্যে এক দোকানদার রান্না করার সময় আগুন লেগে যায়। এই ঘটনায় মেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *