গেছো আড্ডা ২০২৩।

সব খবর ডেস্ক:- বিগত ২৯ শে জানুয়ারী ২০২৩, শোভাবাজার জগৎ মুখার্জী পার্কে অনুষ্ঠিত হল গেছোদের চতুর্থতম বার্ষিক আড্ডা অর্থাৎ এক সবুজ মিলন মেলা। গেছো একটি ফেসবুকের ভার্চুয়াল গাছপালা সম্পর্কিত গ্রুপ।
২০১৭ সালে মাত্র নয় জন সদস্যকে নিয়ে শুরু করা গেছোর সংখ্যা এখন ৩০০০ এর ওপর।

এবারের অনুষ্ঠানে গেছোর প্রধানা তার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করলেন।
সবুজ স্মারক দিয়ে তার আগেই প্রত্যেক গেছোকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
অর্কিড নিয়ে বিভিন্ন আলোচনা, এর পরিচর্যা কি ভাবে করা যায়, ইত্যাদি নিয়ে অভিজ্ঞ একজন গেছোর সদস্য আলোচনা করেন।

এরপর স্যাকুলান্ট গ্রুপের এ্যাডেনিয়াম এর গ্রাফটিং খুব সহজে সবাই যাতে করতে পারে সেটা ভেবেই হাতে কলমে শেখান আর এক গেছো সদস্য। দুই একজন হাতে কলমে ওখানেই কাজটি করেন। উৎসাহ ছিল দেখার মত।
সারা বছর ধরে সমস্ত সবুজ ইভেন্টের, গাছ নিয়ে কুইজের, এবং সবুজ খেলার প্রাইজ গুলি দুপুরের খাবার পরে বিজয়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
গেছোদের তৈরী ছোট ছোট চারা বিনিময়ের পরে অনুষ্ঠান শেষ করা হয়।
সবুজ ভাবনায় তৈরী গেছোদের করা কার্ড ছিল সেদিনের বিশেষ আকর্ষণ।

গেছোর আগামীর অঙ্গীকার হল বিলুপ্ত প্রায় বাংলার কিছু গাছকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *