নিজস্ব সংবাদদাতা, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস, ব্রেক লক হয়ে দাঁড়িয়ে রইলো ভোগপুর স্টেশনে, ভোগান্তি যাত্রীদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস, ব্রেক লক হয়ে দাঁড়িয়ে রইল পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর স্টেশনে, প্রায় তিন ঘন্টা ধরে আটকে রইল এই দূরপাল্লার ট্রেন, যার ফলে চরম দুর্ভোগ যাত্রীদের, রেলের গাফিলতির অভিযোগ তুলছে যাত্রীরা, জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে ১০ টা ৫০ শে হাওড়া থেকে ব্যাঙ্গালুরু উদ্দেশ্যে রওনা দেয় দুরন্ত এক্সপ্রেস,এরপর বেলা বারোটা নাগাদ ব্রেক লক হয়ে দাঁড়িয়ে রইল ভোগপুর স্টেশনে তিনটি কামরা, এর ফলে চরম দুর্ভোগের সৃষ্টি হয় যাত্রীদের, এরপর দুপুর দুটো নাগাদ সেই কামরা সারানো হওয়ার পর ফের বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয় দূরপাল্লার ট্রেনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *