অবৈধ উপায়ে বালি ও মাটি পাচার রুখতে গিয়ে বরাত জোরে প্রাণে বাঁচলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অবৈধ উপায়ে বালি ও মাটি পাচার রুখতে গিয়ে বরাত জোরে প্রাণে বাঁচলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটা থানার আলিনগরে বালি ও মাটি পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফালাকাটার রাজস্ব আধিকারিক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল ভূমি দপ্তরের কর্মচারীরা।গ্রামের মেঠো রাস্তায় ঢুকতেই সরকারি গাড়ির মুখোমুখি হয় বালি মাফিয়াদের একটি ট্র্যাক্টর।কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ট্র্যাক্টরটি সরকারি আধিকারিক বোঝাই গাড়িটিকে দুমড়ে দিয়ে পালিয়ে যায়।ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ।কোনোক্রমে প্রাণে বাঁচেন আধিকারিকরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জটেশ্বর পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। ওই হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় রীতিমতো সন্ত্রস্ত সরকারি আধিকারিকরা।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *