টাকা দিলেই বন্ড পাওয়া যাবে, টাকা না দিলেই বন্ড পাওয়া যাবে না, অভিযোগ এনে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জেলা কৃষাণ কংগ্রেসের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার কিষাণ কংগ্রেসের এক প্রতিনিধিদল আলুর কালোবাজারী রুখতে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। মূলত তাদের দাবি সত্যি কারের কৃষক দের আলুর বন্ড দিতে হবে। বন্ড নিয়ে কোন ধরনের কালোবাজারী করা চলবেনা।এই দিনের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির অসীম সরকার, চন্দ্রন কুমার ঘোষ সহ অন্যান্য রা।এই বিষয়ে জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান অসীম সরকার বলেন আলুর কালোবাজারী বন্ধ না হলে দুই একদিনে বড় ধরনের আন্দোলনে তারা নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *