বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি তুলিকলম নিয়ে দেওয়াল লিখনে ব্যস্ত গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হামিদুল খাঁন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোট এখন একেবারে দোরগোড়ায়, তাই রাজনৈতিক নেতৃত্বরা এখন চরম ব্যস্ত। বাড়ি বাড়ি প্রচার ছাড়াও কখনওবা রংতুলি নিয়ে দেওয়াল লিখনেও ব্যস্ত। এমনই ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে। সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের ২১২ নম্বর বুথ অর্থাৎ গোপালনগর গ্রামে তৃণমূলের গ্রামে প্রার্থী হয়েছেন হামিদুল খাঁন ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন জোৎস্না দাস। আর নির্বাচন যেহেতু একে বারে সামনে তাই সময় নষ্ট নাকরে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি তুলিকলম নিয়ে দেওয়াল লিখনে ব্যস্ত গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হামিদুল খাঁন। তিনি গ্রামে একাধিক দেওয়াল গত দুদিন লিখে দলীয় প্রচারে ব্যস্ত এমনই ছবি ধরা পড়লো গোপালনগর গ্রামে। তিনি জানান জেতার ব্যপারে শতভাগ আশাবাদী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই এবার তৃণমূল জয়লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *